দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার তরুণদের হাতে মাদক ধরিয়ে দিয়ে তাদের চরিত্র হনন করেছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা এবং খেলাধূলায় আবারও এক নতুন বাংলাদেশ গড়তে চান।
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা হচ্ছে সমৃদ্ধ জাতি ও সমৃদ্ধ বাংলাদেশ। সেই লক্ষ্যেই শিশুদের মাঝে ‘নতুন কুঁড়ি’ নামে খেলাধুলার এই আয়োজন পুনরায় চালু করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ তার হারানো গৌরব ও খেলাধুলার হিস্যা ফিরিয়ে নেবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, আনন্দ ও খেলাধুলার সঙ্গে যেন শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যেই তিনি নতুন কুঁড়ি চালু করেছিলেন। সেই ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে নতুন প্রজন্ম মেধা ও মননে বিশ্ব দরবারে এগিয়ে যাবে।
এদিন অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী প্রতিযোগিতার আটটি ইভেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং বেলুন উড়িয়ে জেলা পর্যায়ের এই ক্রীড়া উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক,চাঁদপুর-৪ আসনের সংসদ নির্বাচন এমএ হান্নান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা সজীব এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী প্রমুখ।
কে